আমাদের বিশ্ববিদ্যালয়গুলো গবেষণার ক্ষেত্রে কিছু সাফল্য অর্জন করেছে, বিশেষত সাম্প্রতিক বছরগুলোয়। তবে স্বীকার করতে হবে যে গবেষণার ক্ষেত্রে বাংলাদেশ এখনো কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছায়নি। গবেষণা একটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া এবং এর জন্য অর্থায়ন, নীতি সহায়তা এবং সরকার ও শিল্প খাতের সঙ্গে সহযোগিতা অপরিহার্য। বর্তমানে অনেক বিশ্ববিদ্যালয় গ্র্যাজুয়েট তৈরির দিকে বেশি মনোযোগী। কারণ শিক্ষার্থীদের মৌলিক চাহিদা হলো ডিগ্রি অর্জন ও কর্মসংস্থান। কিন্তু ধীরে ধীরে গবেষণা সংস্কৃতি গড়ে উঠছে এবং আমরা আশাবাদী যে আগামী দিনে এটি আরো শক্তিশালী হবে। তবে আশার খবর হলো অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয় নিজেদের উদ্যোগে গবেষণা তহবিল গড়ে তুলছে। আন্তর্জাতিক জার্নালে গবেষণা প্রকাশ করছে এবং বিদেশী বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে গবেষণা করছে।
একটি সমন্বিত উচ্চশিক্ষা নীতি প্রয়োজন, যা পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে সমান সুযোগ দেবে
August 28, 2025
