
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি সম্পর্কে বলুন?
— ইশতিয়াক আবেদীন : বর্তমানে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন নির্ধারিত বেসরকারী বিশ্ববিদ্যালয় ১৪৪টি, যার মধ্যে প্রায় ১৪০টি কার্যক্রম পরিচালনা করছে। শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পেয়ে প্রায় ৪ লাখে উন্নীত হয়েছে। আমাদের অনেক বিশ্ববিদ্যালয় অ্যাক্রেডিটেশন বোর্ড যেমন ইঞ্জিনিয়ারিং কলেজ টেকনোলজি (এবিটি), অ্যাক্রেডিটেশন কাউন্সিল ফর বিজনেস স্কুলস অ্যান্ড প্রোগ্রামস (এসিবিএসপি) ইত্যাদি আন্তর্জাতিক সংস্থার স্বীকৃতি লাভ করেছে এবং বিদেশী বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা স্মারক করেছে। ক্রেডিট ট্রান্সফার, বিদেশী প্রকৌশলী ও শিক্ষার্থীদের অভিজ্ঞতা, আন্তর্জাতিক মানের কারিকুলাম ইত্যাদি কার্যক্রম চলছে।
